শনিবার, ১১ আগস্ট, ২০১২

তারুণ্যের ঈদ

তরুণ বয়সটি সবকিছুতেই খুঁজে পেতে চায় নতুনত্ব এবং প্রাণবন্ত ভাব। ফাংকি, আধুনিক কিংবা ঐতিহ্যবাহী—রুচি ভেদে ফ্যাশনের ধাঁচটি যা-ই হোক না কেন, তাতে সব সময়ই খুঁজে পেতে চায় আধুনিকতা। তাই তাদের ঈদ আয়োজনেও অন্য সবার থেকে আনন্দটা একটু বেশিই থাকে।

বাজার ঘুরে
কোনো গৎবাঁধা ছক নয়, বরং পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মধ্য দিয়েই মজা খুঁজে পায় তরুণেরা। নিজেকে বিভিন্নভাবে তুলে ধরতে চায়। বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে কার পোশাকটি বেশি সুন্দর।

সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, প্যান্ট, খাটো পাঞ্জাবি, টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ছাড়াও এবার তরুণদের পোশাকে বেশ বৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে। মেয়েদের জন্য শর্ট কাফতান, জাম্প স্যুট, লেগিংস, কুর্তা এগুলোর মধ্যে অন্যতম। ছেলেদের জন্য বৈচিত্র্য পাওয়া যাবে টি-শার্টের ছাপা নকশায় এবং নানা রঙের চেক শার্টে। গরম মানেই উজ্জ্বল রঙের ব্যবহার। ব্যতিক্রম নেই এ বছরও। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে সুতি, শিফন, জর্জেট, নিট, এন্ডি, সাটিন প্রভৃতিকে। বিস্তারিত...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন